আগামী অক্টোবর মাসে অনুষ্ঠেয় আন্তঃবিদ্যালয় বিজ্ঞান মেলা ২০২৬-এ আমাদের প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

অষ্টম থেকে দশম শ্রেণির আগ্রহী শিক্ষার্থীদের দলগতভাবে (সর্বোচ্চ ৩ জন) প্রকল্প প্রস্তাব আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে বিজ্ঞান বিভাগে জমা দিতে হবে। নির্বাচিত দলগুলোকে ল্যাব সুবিধা ও মেন্টরিং প্রদান করা হবে।